ঘূর্ণিঝড় ‘নিভার’ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাড়াচ্ছে শক্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় নিভার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করে নিজের শক্তি বাড়িয়ে এই মুহুর্তে অন্ধ্রপ্রদেশের দক্ষিণে অবস্থান করছে। শক্তিশালী ঘূর্ণিঝড় চেন্নাই, ভল্লিপুরম, কুদ্দোলোর এবং পন্ডিচেরিতে ভারী বৃষ্টিপাত ঘটায়। সমস্ত সংবাদ মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে। আজকের মধ্যে ঘূর্ণিঝড় নিভার আরও তীব্রতর হয়ে আগামীকাল বিকেল নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। অনুমান করা হচ্ছে, তামিলনাড়ুর কারাইকাল এবং মহাবালীপুরমের মধ্যে ল্যান্ডফল করবে।
দক্ষিণ ভারত জুড়ে উপকূলীয় অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এনডিআর-এর ২২টি দলকে ইতিমধ্যেই নিযুক্ত করা হয়েছে। আনুমানিক ১০০কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবাহিত হবে এই ঝড়। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইতিমধ্যে একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। ২ টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং ৯ টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। সমস্ত জরুরি বিভাগকে সজাগ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

