সারা বছর মাংস না খেয়ে সবজির উপর নির্ভশীল হলে ফল হবে অবিশ্বাস্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সারা পৃথিবীতে এমন অনেক মানুষই রয়েছেন যাঁরা মাছ-মাংস ছাড়া খাবারের কথা ভাবতেই পারেন না। মাছ-মাংসের পুষ্টিগুণকেও অস্বীকার করার উপায় নেই। তবে পুষ্টিবিদরা বলছেন, সারা বছরের জন্য মাছ-মাংস ছেড়ে দিলে ফল হবে অবিশ্বাস্য। এতে ঠিক কতটা লাভবান হওয়া যায় ? যদি কোনও ব্যক্তি গোটা বছর শাকসবজি ডায়েটে রাখেন ও মাংস না খান, দেখা গিয়েছে কোনও রকম শারীরিক ব্যায়াম ছাড়াই ওজন কমবে প্রায় ৪.৫ কেজি। শাকাহারি হলে ও মাংস ছাড়লে কোলেস্টরেল, রক্তচাপের প্রবণতা কমে, ফলে হৃদরোগের সম্ভাবনাও অনেকটাই কমে যায়। সমীক্ষায় দেখা গিয়েছে, প্রসেসড মিট অনেক বেশি ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই তুলনায় শাকাহারিদের মধ্যে ডায়াবিটিসের সম্ভাবনা অনেক কম। মাংস গ্রহণ করেন এমন অনেকেই সহজে গাট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। রেড মিট, বেকন, সালামি সসেজ এগুলির অনেককিছুই ক্যান্সারের কারণ হতে পারে। তাই সারাবছর মাংস না খাওয়ার অর্থ হল ক্যানসারের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া।

