পরিচালক দেবীদাস ভট্টাচার্য প্রয়াত

Devidas Bhattacharya

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলা টেলিভিশনের বর্ষীয়ান পরিচালক দেবীদাস ভট্টাচার্য (৬০) প্রয়াত। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দেবীদাসের জন্ম হয় বসিরহাটে। স্কুলে পড়ার সময় থেকেই তিনি নাটকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।
উল্লেখ করা যায়, এই মাসের শুরুতেই তাঁর করোনার পরীক্ষার রিপোর্টটি পসিটিভ আসে। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি ‘বৃদ্ধাশ্রম ২’ ধারাবাহিক পরিচালনার দায়িত্বে ছিলেন। তাঁর উদ্যোগে ‘বসিরহাট মহুয়া’ নাট্যসংস্থা গঠিত হয়। পরে তিনি কলকাতা বোর্ড থিয়েটারে যোগদান করেন। অপর্ণা সেনের সহকারী হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি দূরদর্শনের ‘প্রতীক্ষা একটু ভালোবাসার’ সিরিজটি পরিচালনা করে সুনাম অর্জন করেছিলেন। তাঁর নির্দেশনায় দর্শকরা উপহার হিসেবে পেয়েছেন ‘মা’, ‘রাগে অনুরাগে’, ‘সাহিত্যের সেরা সময়’, ‘বৃদ্ধাশ্রম’, ‘রানি কাহিনী’ এর মতো জনপ্রিয় সিরিয়ালগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *