রেশন নিয়ে রাজ্য সরকারের কড়া পদক্ষেপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লক ডাউন চলাকালীন অবস্থায় রেশনে খাদ্য সামগ্রী বিতরণে নানা অভাব অভিযোগ আসছে। তাই এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্য খাদ্য দপ্তর।সূত্রের খবর, বাড়ানো হচ্ছে রেশনে নজরদারি। অভিযোগ করার জন্য একটি ফোন নম্বর চালুও করছে রাজ্য।এই ফোন নম্বরে ফোন করে সরাসরি অভাব-অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। কোনও ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে সংশ্লিট রেশন ডিলারের লাইসেন্সও বাতিল হবে বলে জানা যায়। অন্যদিকে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে কোনও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে। এর জন্য তৃণমূলের এক শীর্ষ নেতাকে দায়িত্বও দেওয়া হয়েছে। ডিলাররা ওই ব্যক্তিকে সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন। কিছু নেতা দলীয় নির্দেশ অমান্য করে ডি লারদের উপর চাপ সৃষ্টিও করছেনা বলেও অভিযোগ।এজন্য রাজ্য সরকার এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

