ডুরান্ড এশিয়ার প্রাচীন ক্লাব ফুটবল টুর্নামেন্ট

Durand Cup

বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম হল- ডুরান্ড কাপ। এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন ক্লাব ফুটবল টুর্নামেন্ট। বিশ্বের পঞ্চম প্রাচীনতম জাতীয় ফুটবল প্রতিযোগিতা হিসেবে পরিচিত। ১৮৮৮ সাল, ব্রিটিশ ভারতে ক্রীড়া মনোভাব গড়তে সিমলায় স্যার হেনরি মর্টিমার ডুরান্ড শুরু করেছিলেন। টুর্নামেন্টটির নামকরণ হয় তাঁর নামেই। ১৮৮৪ সাল থেকে ১৮৯৪ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতে পররাষ্ট্র সচিব ছিলেন তিনি। স্বাধীনতার পর থেকে সেনাবাহিনীর দলগুলি নিয়ে শুরু হলেও পরে তা ক্লাবগুলির জন্য উন্মুক্ত হয়। ২০১৯ সালে দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয় এই টুর্নামেন্ট। ভারতীয় সেনাবাহিনী দ্বারা এটি পরিচালিত। ভারতীয় ফুটবল প্রতিভার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। ভারতের এই বার্ষিক ফুটবল প্রতিযোগিতা প্রথম ১৮৮৮ সালে হিমাচল প্রদেশের সিমলার আন্নাডেলে অনুষ্ঠিত হয়। এটি ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) দ্বারা আয়োজিত হয়। ২০২২ সাল থেকে সব ইন্ডিয়ান সুপার লীগ ও আই-লিগ ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *