রবিবাসরীয় যুবভারতীতে ডুরান্ড ফাইনাল
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: যুবভারতী স্টেডিয়ামে ফের ডার্বি। আবার লাল-হলুদের সামনে মোহনবাগান। রবিবাসরীয় যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনালে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান। সল্টলেক স্টেডিয়াম জুড়ে থাকবে সমর্থকদের ভিড়। এফ সি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছাল মোহনবাগান। উল্লেখ করা যায়, ২০০৪ সালের পর ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি। দুই দলের সমর্থকদের স্লোগান ও উন্মাদনায় মাতোয়ারা থাকবে রবিবারের যুবভারতী। (ছবি: সংগৃহীত)

