নিম্ন-মধ্য আয়ের দেশগুলিতে ৮কোটির বেশি শিশু দারিদ্রতায় -সমীক্ষা

poor child

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের দাপটে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে নতুন করে ৮কোটি ৫০ লক্ষেরও বেশি শিশু দারিদ্রের সম্মুখীন হতে চলেছে। এমনই আশঙ্খা করেছে রাষ্ট্রপুঞ্জ।ইউনিসেফের একটি সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, করোনার অতিমারির ফলে যে অর্থনৈতিক অচলাবস্থা শুরু হয়েছে, তাতে ২০২০ সালের শেষে প্রায় ৮ কোটি ৫০লক্ষের মতো শিশু নতুন করে দারিদ্রের মুখোমুখি হবে।ওই সমীক্ষায় আরও জানা যায়, কম ও মাঝারি আয়ের দেশগুলিতে জাতীয় আয় কমে যাওয়ার দরুন দারিদ্রসীমার নিচে থাকা শিশুর সংখ্যা ৬৭ কোটি পেরিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *