বাংলাদেশ থেকে দেশে ফেরানো হল ভারতীয়দের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার আবহে বাংলদেশে আটকে পড়া প্রায় ৩৫০জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে।সূত্রের খবর, ওই সব ভারতীয়রা বেশির ভাগই উত্তর- পূর্বের বাসিন্দা।তিনটি স্থলসীমান্ত দিয়ে ওই সব ব্যক্তিদের বাড়ি ফেরানো হয়েছে বলে ভারতীয় হাই কমিশনার সূত্রে জানা গিয়েছে।আবার মেঘালয়ের ডাউকি -তামাবিল সীমান্ত ও অসমের সুতারকান্ডি -শেওলা সীমান্ত দিয়েও বহু ভারতীয়কে ফেরানো হয় বলে জানা যায়। উল্লেখ্য, গত৮ মে থেকে বাংলাদেশে আটকে পড়া ১৬৮জন পড়ুয়াকেও এয়ার ইন্ডিয়ার উড়ানে ফেরানো হয়েছে।

