EPILOthers 

৫ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রোজেক্টস (ইন্ডিয়া) লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৫টি আসনে ট্রেনিংয়ের জন্য গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রোজেক্টস (ইন্ডিয়া) লিমিটেড (ইপিআইএল)। এটি ভারত সরকারের, হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজেজ মন্ত্রকের, হেভি ইন্ডাস্ট্রিজ বিভাগের অধীনস্থ একটি সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। ১ বছরের ট্রেনিং। সে সময় স্টাইপেন্ড মাসে ১০,০০০ টাকা।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: আসন ৫টি (অসং ৪, ওবিসি ১)। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং -এর যে কোনও একটির বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। যাঁরা এসবের ফাইনাল পরীক্ষা দিয়ে ফলাফলোর জন্য অপেক্ষা করছেন তাঁরা আবেদন করবেন না। ২০-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই বা মেধাতালিকা প্রস্তুত হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জনের সময় পাওয়া নম্বরের ভিত্তিতে।

দরখাস্ত করবেন অনলাইনে www.engineeringprojects.com ওয়েবসাইটের মাধ্যমে, ২০ অগস্টের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। এছাড়া অনলাইন দরখাস্ত করার আগে নিজের পাসপোর্ট মাপের রঙিন ছবি (জেপিইজি ফর্ম্যাটে, ৪০ কেবি সাইজের মধ্যে) এবং সাদা কাগজে কালো কালিতে করা সই (জেপিইজি ফর্ম্যাটে, ৩০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখস্ত করার সময় আপলোড করতে হবে।

দরখাস্ত করার ৩টি ধাপের প্রথম ধাপে রেজিস্ট্রশন করবেন এবং পদের নাম লিখবেন। দ্বিতীয় ধাপে যাবতীয় তথ্য দিয় পূরণ করবেন এবং ছবি ও সইয়ের স্ক্যান আপলোড করবেন। তৃতীয় ধাপে অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজের প্রিন্ট নেবেন। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং DLI/HRM/APT/001-07/2020

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment