অযোধ্যা রাম মন্দিরে ভূমি পূজা উপলক্ষে হুগলিতে রামচন্দ্রের পুজা

1

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনা মহামারীর প্রকোপ কমাতে রাজ্য জুড়ে লকডাউন ডেকেছে রাজ্য সরকার। এর মধ্যেই বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে অযোধ্যা রাম মন্দির ভুমি পুজার সমর্থনে হোম-যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। এর প্রভাব দেখা গেল মগরাতেও। হুগলী জেলার মগরার সুকান্ত পল্লী মাঠে অনুষ্ঠিত হল শ্রী রামচন্দ্র দেবের পূজা। আজ অযোধ্যার রাম জন্ম ভূমিতে রাম মন্দিরে ভূমি পুজো হয়। পাশাপাশি সারা দেশে এই পুজোর আয়াজন করা হয়। বিজেপির আইটি কনভেনার নিখিল চন্দ্র হাওলাদার-এর উদ্যেগে এই পুজো হয় বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন বিজেপির লোকাল নেতৃত্ব বৃন্দ ও হিন্দু জাগরণ মঞ্চের বিভিন্ন নেতৃত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন মগরা প্রাক্তন সভাপতি সঞ্জয় রায়, বিজেপি সদস্য তরুণ কান্তি ঘোষ, বুদ্ধদেব সাধুখাঁ প্রমুখ। রামচন্দ্রের পূজায় বিজেপি কর্মী ও সাধারণ মানুষের মধ্যে এক উন্মাদনা চোখে পড়ার মতো। যদিও লকডাউন বিধি ও সামাজিক দূরত্ব মেনে এই অনুষ্ঠানের আয়াজন করেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *