কাশ্মীরে জঙ্গিদের হাতে খুন হলেন বিজেপি নেতা

khanday

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রীর রামমন্দির শিলান্যাস করার ২৪ ঘণ্টার মধ্যেই কাশ্মীরে জঙ্গিদের হাতে খুন হলেন আরও এক বিজেপি নেতা সাজ্জাদ আহমেদ খান্ডে। সূত্রের খবর, মৃত ওই ব্যক্তি স্থানীয় পঞ্চায়েত প্রধান ছিলেন।

সূত্রের আরও খবর, বৃহস্পতিবার কুলগামের ভেসসু গাজিগুন্দ এলাকায় এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। পরে সাজ্জাদ আহমেদকে অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, এর ঠিক মাস খানেক আগেই কাশ্মীরের বন্দিপোড়ায় ওয়াসিম বারি, উমের বারি এবং তাঁদের বাবা বসির আহমেদকে দোকানে ঢুকে হত্যালীলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে, এঁরা সকলেই বিজেপির সক্রিয় সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *