৪ শতাংশই থাকল রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট

RBI

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক ৪ শতাংশ রেপো রেট রেখে দিল। উল্লেখ্য, রেপো রেট সেই হার যাতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। অন্যদিকে রিভার্স রেপো রেট হল, যে শতাংশ হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কগুলির কাছ থেকে ঋণ গ্রহণ করে। এক্ষেত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে বেঁধে রাখার। তবে তা ২ শতাংশ বাড়তে বা কমতে পারে। মনিটারি পলিসি প্রস্তুতের সময় প্রধানত কনজিউমার প্রাইস-বেসড ইনফ্লেশনে বিশেষ গুরুত্ব দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।

অন্যদিকে, খাদ্যদ্রব্য বিশেষত মাংস, মাছ, শস্য ও ডালের ক্ষেত্রে জুনে খুচরো মুদ্রাস্ফীতি বেড়েছে ৬.০৯ শতাংশ। পাশাপাশি জুলাইয়ের মুদ্রাস্ফীতির হার ঘোষণা করা হবে আগস্টের ১২ তারিখে। তবে বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি, উভয়েই রিজার্ভ ব্যাঙ্ক পলিসিতে ০.৫ শতাংশের বেশি উপকৃত হয়েছে। সূত্রের আরও খবর, গৃহঋণ, গাড়িঋণ, ব্যক্তিগত ঋণ ও অন্যান্য ঋণের ক্ষেত্রে গ্রাহকদের ওপর ইএমআইয়ের চাপ কমানোর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনা ও লকডাউনের জেরে আর্থিক ক্ষতির মোকাবিলায় একাধিক পদক্ষেপও করেছে শীর্ষ ব্যাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *