স্নাতক ও স্নাতকোত্তরের মূল্যায়নে নির্দেশিকা

Engineering Student-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরীক্ষার নম্বরের ভিত্তিতেই স্নাতক ও স্নাতকোত্তরের মূল্যায়ন। বিগত পরীক্ষাগুলিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই ফাইনাল সেমেস্টারের মূল্যায়নের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একটি নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতকস্তরের ফাইনাল সেমেস্টারে বিগত ৫টি সেমেস্টারের সর্বোচ্চ নম্বরটিকেই গ্রাহ্য করা হবে। তার উপর ধরা থাকবে ৮০ শতাংশ নম্বর। আবার বাকি ২০ শতাংশ নম্বর বরাদ্দ থাকবে অভ্যন্তরীণ মূল্যায়নের উপর। জানা গিয়েছে, স্নাতকোত্তরের ফাইনালে ৩টি সেমেস্টারের সেরাটি বেছে নেওয়া হবে। বাকি পদ্ধতি আগের মতোই হবে। ফল প্রকাশ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। অন্যদিকে ইন্টারমিডিয়েট সেমেস্টারের পড়ুয়াদের পর সেমেস্টারে তুলে দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং, ল, ফার্মাসি ও ম্যানেজমেন্টের মতো পেশাদারি কোর্সগুলিতে মিড সেমেস্টার বা অভ্যন্তরীণ মূল্যায়ন বা সেমেস্টারে পাওয়া নম্বরের সেরা, সেটিকে ৮০ শতাংশের উপর হিসেব করা হবে। আরও জানা যায়, বাকি ২০ শতাংশ বরাদ্দ থাকবে হোম অ্যাসাইনমেন্টে। তবে কেউ চিরাচরিত পদ্ধতিতে পরীক্ষায় বসতে চাইলে সেই সুযোগও দিতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়গুলি আলাদা পরীক্ষাবিধি তৈরি করবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *