রাজ্যে মেলার আয়োজন করবে সরকার

Fair

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেলা করবে রাজ্য। সূত্রের খবর, করোনার আবহে লকডাউন পর্বে ক্ষতিগ্রস্ত শিল্পীরা। উল্লেখ্য, এর আগে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে রাজ্য জুড়ে ৬১৭টি মেলা আয়োজন করবে সরকার। এক্ষেত্রে সরকারিভাবে জানা গিয়েছে, সম্মিলিতভাবে মেলাগুলি থেকে ১৫৬ কোটি টাকার জিনিসপত্র বিক্রি হবে। পাশাপাশি কর্মসংস্থান হবে ৩ লক্ষ ৬৪ হাজার মানুষের।

সূত্রের আরও খবর, লকডাউনের পর ব্যাপক ক্ষতির কথা জানিয়েছেন শিল্পীরা। হাতে তৈরি জিনিসও বিক্রি হয়নি। আবার অনুষ্ঠান না পাওয়ায় ক্ষতির মুখোমুখি হন সঙ্গীত শিল্পীরা। এই অবস্থায় মেলাগুলি হলে উভয় গোষ্ঠীর শিল্পীদের খানিকটা হলেও সুরাহা হবে বলে মনে করছে প্রশাসন। উল্লেখ করা যায়, এর আগে তাঁতিদের বিক্রি না হওয়া কাপড় কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজ্য। প্রসঙ্গত, আগামী ৩ বছর ধরে কাপড়ের বরাতও দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *