নতুন ব্যাকটেরিয়া হানায় আমেরিকায় ভয়ের পরিবেশ

bactaria

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী ভাইরাসকে সামলাতে বিশ্বের প্রতিটি দেশের সরকার নাজেহাল। সূত্রের খবর , এর মধ্যে আফ্রিকার কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রকোপের কথা শোনা যায়। কয়েকজন আক্রান্তও হন। এরপর নতুন আর এক ব্যাকটেরিয়া সংক্রমণ শুরু হয়েছে বলে খবর। জানা যায় ,সালমোনেলা নামের এই ব্যাকটেরিয়া ছড়াচ্ছে মুরগি থেকে। সূত্রের আরও খবর , সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৮৬ জন। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর পক্ষ থেকে সালমোনেলা ব্যাকটেরিয়ার এই সংক্রমণের কথা জানানো হয়েছে।সিডিএস সূত্রে জানানো হয়েছে , গত ২ মে থেকে সালমোনেলায় আক্রান্ত হয়ে মোট ৩৬৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। পোলট্রি থেকেই সালমোনেলা হচ্ছে এমনটা জানিয়েছেন বিশেষজ্ঞমহল। প্রসঙ্গত ,চলতি বছরে প্রায় ৫০০ জন এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। অনেকে সুস্থ হলেও এখনও ৮৬ জন হাসপাতালে ভর্তি।পাশাপাশি আমেরিকার মোট ৪২ টি প্রদেশ থেকে এই নতুন ব্যাকটেরিয়া ছড়ানোর খবর পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পোল্ট্রিতে থাকা মুরগির শরীর থেকেই সালমোনেলা ছড়াচ্ছে।
ওকলাহোমায় সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসুস্থদের মধ্যে রয়েছে ৫ বছরের কম বয়সী শিশু।এখন নতুন এই ব্যাকটেরিয়া হানায় আমেরিকায় ভয়ের পরিবেশ। মার্কিন নাগরিকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *