মার্কিন মাটিতে ইতিহাস রচনা কমলা হ্যারিসের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “আমিই শেষ নই, এ দিনটা ছোট্ট ছোট্ট মেয়েদের স্বপ্ন দেখাচ্ছে”,এমনই ট্যুইট কমলা হ্যারিসের। মার্কিন মুলুকে ইতিহাস রচনা করলেন আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা।
এর আগে কোনও মহিলা হোয়াইট হাউসে ভাইস-প্রেসিডেন্টের আসন অলংকৃত করেননি। আবার কমলা হ্যারিসই প্রথম অ-শ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হওয়ার নজির গড়লেন। অন্যদিকে কমলা এদেশের মেয়েও বটে ৷
প্রসঙ্গত,আমেরিকার নির্বাচনে ফলাফল নিয়ে গোটা বিশ্ব উৎকণ্ঠায় ছিল ৷ ফলাফল নিয়ে গোটা দুনিয়া তাকিয়ে ছিল। আবার ট্রাম্পের সঙ্গে বাইডেন ও কমলা-দের লড়াইটা ছিল জমজমাট ৷ ডোনাল্ড ট্রাম্প অনুগামীরা হতাশ। রীতিমতো বিধ্বস্ত ট্রাম্প। জয়ের হাসি হাসলেন বাইডেন ও কমলা। ফলাফল ঘোষণা হওয়ার পর সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে এই ইতিহাস রচনার কথা তুলে ধরলেন কমলা হ্যারিস ৷ ওই বক্তব্যের এক ঝলক ভিডিও ট্যুইটও করলেন হ্যারিস।
দৃঢ়কন্ঠে হ্যারিসের মন্তব্য, “আজকের রাতে প্রত্যেকটি ছোট্ট -ছোট্ট মেয়েদের চোখে স্বপ্ন ৷ স্বপ্ন এটাই যে, এই আমেরিকা সম্ভাবনাময় দেশ ৷ আমিই প্রথম মহিলা থাকব না যে এই আসনে বসেছি, আমিই তাঁর শেষ হবো না ৷ এটা শুধুই শুরু ৷ এই ধারা চলতেই থাকবে ৷” বাইডেন ও কমলা-দের লড়াই ঘিরে জোর জল্পনা চলছে মার্কিন মুলুকে। একেবারে শোকের পরিবেশ ট্রাম্প শিবিরে।

