নবরাত্রির শুভেচ্ছা হ্যারিস-বাইডেনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন হ্যারিস ও বাইডেন। সূত্রের খবর, হিন্দুদের নবরাত্রির শুভেচ্ছা জানালেন ডেমোক্র্যাট মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। জো বাইডেন ট্যুইট করে এ বিষয়ে জানিয়েছেন, আমেরিকা ও পৃথিবী জুড়ে যাঁরা নবরাত্রি পালন করছেন, আমার স্ত্রী জিল বাইডেন ও আমি তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কমলা হ্যারিসও। এক্ষেত্রে তাঁর বার্তা- আমেরিকার হিন্দু বন্ধু এবং পরিবারগুলিকে নবরাত্রির শুভেচ্ছা।

