বন্যপ্রাণ সচেতনতা বৃদ্ধিতে ট্যাবলো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সচেতনতার জন্য ট্যাবলো। সূত্রের খবর, পুজো ও উৎসবকে কেন্দ্র করে বন্যপ্রাণ সচেতনতা বৃদ্ধিতে ট্যাবলো বের করেছে রাজ্য বন দফতর। এক্ষেত্রে জানা গিয়েছে, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সল্টলেকে ট্যাবলোগুলির উদ্বোধন করেছেন। এই সংক্রান্ত বিষয়ে তাঁর বক্তব্য, সচেতনতার জন্য উত্তরবঙ্গে ৬টি গাড়ি ঘুরবে। কলকাতা ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩টি গাড়ি ঘুরবে। এ বিষয়ে বনমন্ত্রী আরও জানিয়েছেন, অন্যান্য বন্যপ্রাণী ও পাখির পাশাপাশি ভাম, বেজি, মেছোবেড়াল ও শেয়ালের মতো প্রাণীগুলিকে যাতে মানুষ রক্ষা করে সেই বার্তা দেওয়াই মূল উদ্দেশ্য। পাশাপাশি আরও বলা হয়েছে, এমন কোনও প্রাণী দেখতে পেলে বন দফতরের টোল ফ্রি নম্বরে খবর দিতে পারেন বলেও জানানো হয়েছে।

