বাইকে এসে সামাজিক দূরত্ব মেনে বিয়ে সারলেন পাত্র

marriage

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন পরিস্থিতিতে ৩০কিমি বাইক চালিয়ে বিয়ে করতে এলেন পাত্র।এই পরিস্থিতিতে ফুল সাজানো গাড়িতে স-পরিবারে আসার জো নেই।স্থানীয় সূত্রে খবর,কোনও উপায় না থাকায়, অগত্যা বাইক চালিয়ে নদিয়ার হাঁসখালি থেকে বাগদায় বিয়ে করতে এলেন সুরজিৎ বালা নামে এক যুবক। জানা গিয়েছে,কয়েক মাস আগে পাত্রী সুপর্ণা মন্ডলের সঙ্গে রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। সামাজিক বিয়েটাই বাকি ছিল।সামাজিক বিয়ের জন্য নিমন্ত্রণও করা হয়ে যায়। লকডাউনে সব চিত্রটাই বদলে যায়।নিমন্ত্রণ বাতিল হয় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য।পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় বিয়ে ওই দিনই হবে।আবার কনের বাড়িতেই সিঁদুর দান, মালাবদল, শুভদৃষ্টি সবই সম্পন্ন হল মাস্ক ব্যবহার করে।সুরজিৎ বালা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে।মায়ের অসুস্থতার জন্যই বিয়ের দিন বদল করতে চাননি ওই শিক্ষক।তাই একাই বাইক চালিয়েই বিয়ে করতে এসেছিলেন তিনি। সামাজিক বিধি মেনে বিয়ে করেই নববধূকে নিয়ে হাঁসখালিতে রওনা হলেন নিজের বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *