উচ্চমাধ্যমিক হোম সেন্টারে-বাতিলএকাদশ পরীক্ষা-ঘোষণা সংসদের

hs and student

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিক নিজের স্কুলেই হবে। বাতিল রাজ্যের একাদশের পরীক্ষা। উচ্চমাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে আগামী ১৫ জুন। শিক্ষা দফতর পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত বিবেচনার বিষয়টিও সামনে রেখেছে। করোনা আবহে উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা শিক্ষা দফতরের ।

উচ্চশিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা করোনা আবহে পরীক্ষা দিতে পারবেন হোম সেন্টারে। পরীক্ষা দিতে বাইরের কোনও কেন্দ্রে এবার যেতে হবে না পরীক্ষার্থীদের । এখনও পর্যন্ত ঠিক রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে আগামী ১৫ জুন। এক্ষেত্রে বলা হয়েছে,করোনা পরিস্থিতির উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদ নিয়মিত নজর রাখছে। প্রয়োজন মতো এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংসদ। এই সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

পড়ুয়াদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বাতিল হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিও। পূর্বে নির্ধারিত ছিল উচ্চমাধ্যমিক হবে সকাল ১০টা থেকে ১টা ১৫মিনিট পর্যন্ত। নতুন বিবৃতি অনুযায়ী বলা হয়েছে, পড়ুয়াদের দের কথা মাথায় রেখেই পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে। তা চলবে দুপুর ৩টে ১৫ মিনিট পর্যন্ত।

অন্যদিকে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিয়েও বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পড়ুয়াদের দ্বাদশ শ্রেণিতে তুলে দেওয়া হবে,এমনটাই জানিয়েছে রাজ্য। রাজ্যে করোনা পরিস্থিতির জেরে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর।‌ তবে এখনও ঠিক রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সূচি মেনেই।

উল্লেখ করা যায়,করোনার আবহে ২০২০ সালেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ নেওয়া সম্ভব হয়নি। এ বছরও দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল করল সিবিএসসি ও আইসিএসি বোর্ড। একাদশ শ্রেণির ক্ষেত্রেও একই পথে চলেছে রাজ্য। মাধ্যমিকের নোটিস দেওয়া হয়েছে ১ জুন থেকে।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *