আই লিগ শুরু ৯ জানুয়ারি : যুবভারতী-কল্যাণী স্টেডিয়ামে খেলা

League-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চলতি মরশুমে আই লিগ শুরু হবে ২০২১ সালের ৯ জানুয়ারি থেকে। সূত্রের খবর, যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম দিনেই দিল্লির ক্লাব সুদেবা এফসি-র বিরুদ্ধে খেলবে কলকাতার দল মহামেডান স্পোর্টিং। জানা গিয়েছে, প্রায় ১১টি দল খেলবে এবারের এই প্রতিযোগিতায়। লিগের সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুবভারতী ও কল্যাণী স্টেডিয়ামে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, দুটি হোটেলে রীতিমতো সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হবে দলগুলিকে। যার মধ্যে একটি হোটেলে হবে মেডিক্যাল ইউনিট। ফুটবলারদের ছোটখাটো চোট বা অসুস্থতার জন্য চিকিৎসা হবে সেখানে। হাসপাতালে গিয়ে করোনা সংক্রমণের সম্ভাবনা এড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *