১৪ সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হলেও মানতে হবে এই বিধিনিষেধ

kolkata-metro

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতায় চালু হচ্ছে মেট্রো পরিষেবা। বুধবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ একটি নির্দেশিকা জারি করেছে বলে জানা গিয়েছে। মেট্রোর পক্ষ থেকে ওই নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকছে। তবে কন্টেনমেন্ট জোনগুলিতে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলেও খবর। পাশাপাশি ক্রসচিহ্ন লাগানো আসনে যাত্রীদের না বসতে বলা হয়েছে। সঙ্গে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে।

অন্যদিকে ওই নির্দেশিকা অনুযায়ী, স্টেশন চত্বরে থুতু ফেললে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। কোনও যাত্রীর জ্বর, সর্দি, কাশির লক্ষণ থাকলে তাঁকে যাত্রা করতে দেওয়া হবে না। বয়স্ক ও বাচ্চারা এই মুহূর্তে মেট্রো রেলে যাত্রা করতে পারবেন না। মেট্রো স্টেশনের প্রবেশদ্বারে অযথা ভিড় না করার নির্দেশ দেওয়া হয়েছে।

মেট্রোতে যাত্রার ক্ষেত্রে ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, মুখ ও নাক ঢাকা থাকে এমন মাস্ক ব্যবহার করা বাঞ্চনীয়। কেবলমাত্র স্মার্টকার্ড ব্যবহার করতে হবে। প্রতি প্ল্যাটফর্মে রাখা স্যানিটাইজার ডিসপেন্সের মাধ্যমে হাত স্যানিটাইজ করা বাধ্যতামূলক।

পাশাপাশি আরোগ্য সেতু, স্মার্টকার্ড রিচার্জ ইত্যাদি অ্যাপ রাখতে হবে আপনার স্মার্টফোনে। প্রবেশ ও প্রস্থানের জন্য থাকবে নির্দিষ্ট দরজা। সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক। এক্ষেত্রে কোভিড-১৯ প্রোটোকল মানতে হবে সকল যাত্রীকে। দেখে নিন নির্দেশিকা:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *