IIT-2Others 

আইআইটি হায়দরাবাদের গবেষকদের দিশা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইআইটি হায়দরাবাদের গবেষকেরা মিউকর-মাইকোসিস-সহ অন্যান্য ছত্রাক সংক্রমণের চিকিৎসায় একটি ট্যাবলেট আবিষ্কার করেছেন। এটি একটি নতুন দিশা বলে জানানো হয়েছে। উল্লেখ করা যায়, এই গবেষণার নেপথ্যে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সপ্তর্ষি মজুমদার ও চন্দ্রশেখর শর্মা। আইআইটি-র পক্ষ থেকে জানা যায়, গত ২ বছর ধরে গবেষণা এগিয়ে চলেছে। কোনও ওষুধ সংস্থার কাছে ৬০ মিলিগ্রামের এই ট্যাবলেটের প্রযুক্তি হস্তান্তরে তাঁরা তৈরি। এক্ষেত্রে আরও বলা হয়, ট্যাবলেটের দাম ধার্য করা যেতে পারে ২০০ টাকা। এটি রোগীদের শরীরে কাজ করবে ধীরে ধীরে। কিডনির উপরে ওষুধ ও রাসায়নিকের ক্ষতিকর প্রভাবও রোধ করবে বলেও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment