৬০ আসনে বি এসসি নার্সিং ও জিএনএম কোর্স করাচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৬০ আসনে বি এসসি (নার্সিং) এবং জেনারেল নার্সিং অ্যানড মিডওয়াইফারি কোর্স করাচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অসম অয়েল ডিভিশন।
বি এসসি (নার্সিং): আসন ৩০টি (অসংরক্ষিত ১৪, তফশিলি জাতি ২, তফশিলি উপজাতি ৩, ওবিসি (এনসিএল) ৮, আর্থিকভাবে দুর্বল ৩ এবং এসবের মধ্যে থেকে অস্থি প্রতিবন্ধী ১)। রেগুলারে ৪ বছরের পুরো সময়ের কোর্স। বি এসসি (নার্সিং) কোর্সের স্টুডেন্টদের ভর্তি নেওয়া হবে অসম অয়েল কলেজ অফ নার্সিংয়ে (এওসিএন)।
১০+২ সিস্টেমে ফিজিক্স, কেমিস্ট্র, বায়োলজি এবং ইংরিজি (কোর/ ইলেক্টিভ) বিষয় নিয়ে মোট অন্তত ৫০ (তফশিলি/ প্রতিবন্ধী হলে অন্তত ৪৫) শতাংশ নম্বর পেয়ে পাশ করে থাকলে আবেদন করতে পারেন।
জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি: আসন ৩০টি (অসংরক্ষিত ১৪, তফশিলি জাতি ২, তফশিলি উপজাতি ৩, ওবিসি (এনসিএল) ৮, আর্থিকভাবে দুর্বল ৩ এবং এসবের মধ্যে থেকে অস্থি প্রতিবন্ধী ১)। রেগুলারে ৩ বছরের পুরো সময়ের কোর্স। জিএনএম কোর্সের স্টুডেন্টদের ভর্তি নেওয়া হবে অসম অয়েল স্কুল অফ নার্সিংয়ে (এওএসএন)।
১০+২ সিস্টেমে ফিজিক্স, কেমিস্ট্র, বায়োলজি এবং ইংরিজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে অথবা আর্টসের এইসব বিষয় (ম্যাথমেটিক্স, বায়োটেকনোলজি, ইকনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্ট্যান্সি, হোম সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, ফিলজফি) এবং ইংরিজি (কোর/ ইলেক্টিভ) বিষয় বিষয় নিয়ে অথবা কেবল ভোকেশনাল স্ট্রিমে হেলথ কেয়ার সায়েন্স পাশ করে থাকলে অথবা আইএনসি নর্মস অনুযায়ী এসবের সমতুল কোনও সরকার স্বীকৃত কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। সবেতেই মোট অন্তত ৪০ (তফশিলি/ প্রতিবন্ধী হলে অন্তত ৩৫) শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। তবে ফিজিক্স, কেমিস্ট্র ওবায়োলজি এবং ইংরিজি নিয়ে বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হলে অগ্রাধিকার।
উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনের যোগ্য নন। ৩১-১২-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৭ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির ও প্রতিবন্ধী প্রার্থীর নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক/ সমতুলে পাওয়া বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মার্কশিট/ সার্টিফিকেট গ্রাহ্য হবে।
প্রার্থীবাছাই ২ ঘণ্টার অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার দিনক্ষণ ও কেন্দ্রের ঠিকানা ইত্যাদি কললেটারে পাবেন। পরীক্ষায় সফল হতে অন্তত ৪০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৩৫) শতাংশ নম্বর পেতে হবে। এরপর আইওসিএল, অসম অয়েল ডিভিশনের চাহিদা মতো ডাক্তারি পরীক্ষায় সফল হলে তবেই ভর্তি নেওয়া হবে। অনলাইন লিখিত পরীক্ষা হতে পারে ১৬ ডিসেম্বর। ফল প্রকাশিত হতে পারে ১৯ ডিসেম্বর।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স স্ক্যান করে পাঠাতে হবে DRPERRECCELL@indianoil.in ই-মেল আইডি -তে, ১২ ডিসেম্বর, বিকেল ৫টার মধ্যে। যেসব স্ব-প্রত্যয়িত জেরক্সের স্ক্যান করে মেলে পাঠিয়েছিলেন সেগুলির হার্ড কপিগুলি দাখিল করতে হবে ডাক্তারি পরীক্ষার সময়। আরও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং CSR (N)/ 2020 ।
দরখাস্তের বয়ান ও পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

