সল্টলেকের দত্তাবাদে বোমা ঘিরে তীব্র চাঞ্চল্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সল্টলেকের ২২৮ দত্তাবাদ রোডে ভোর রাতে দুটি বোমা ফেলা হয় বলে খবর। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীরা সকাল বেলা দেখেন, দুটি বোমা রাস্তায় পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে। পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় নিষ্ক্রিয় করার জন্য। উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ এই একই ঘটনা ঘটেছিল।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছিল ৫টি বোমা ছোড়া হচ্ছে। এরপরও পুলিশ গ্রেপ্তার করতে পারিনি দুষ্কৃতীদের। এলাকার মানুষের অভিযোগ, বারবার পুলিশকে জানানো হলেও পুলিশের কোনও ভূমিকা নেই। স্থানীয় মহলে একাধিক প্রশ্ন উঠে আসছে। স্থানীয় সূত্রে আরও অভিযোগ, আমরা ভালভাবে থাকতে চাই। পুলিশকে তদন্ত করার জন্য আমরা সব তথ্য তুলে দিয়েছি। এই ধরনের দুষ্কৃতীমূলক ঘটনা ঘটেই চলেছে। পুলিশ তার কোনও ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

