রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত বাড়লো লকডাউন

all party meeting

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্যে বাড়ছে লকডাউন।সর্বদলীয় বৈঠকের পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
ইতিমধ্যেই লকডাউনে যে সব ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, সেই সব ছাড় বজায় রেখেই ৩১ জুলাই পর্যন্ত বাড়লো লকডাউনের সময়সীমা। বুধবার নবান্নে সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী।এই বৈঠকে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী ছাড়াও ২৬ জন প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন।উল্লেখ্য, প্রথমবারের জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নবান্নে কোনও বৈঠকে যোগ দিলেন।বৈঠকে কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।
রাজ্যে আম্ফান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সর্বদলীয় কমিটি গঠন করা হল।ওই কমিটি রাজ্য ও কেন্দ্রকে আম্ফান পরবর্তী পুর্নগঠনে প্রয়োজনীয় সুপারিশ দেবে।এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে পার্থ চট্টোপাধায়কে।
রাজ্যে আম্ফান ত্রাণে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না।
বেসরকারি হাসপাতাল গুলিকে সতর্ক করে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কোভিড পরিস্থিতিতে ব্যবসার সময় নয়।মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন।কোন কোভিড রোগীকে ফেরানো যাবে না।
এখনই বাসভাড়া বাড়াতে চাইছে না সরকার।অন্যদিকে রাজ্যে যেসব জায়গায় কোভিড টেস্টের পরিকাঠামো নেই, সেই সব জায়গায় পরিকাঠামো তৈরির জন্য কেন্দ্রকে অনুরোধ করবে রাজ্য, এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *