Jagannath Mandir-1Others 

পুরীর জগন্নাথ মন্দির খুলে গেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খুলে গেল পুরীর মন্দির। ইংরেজিতে নববর্ষের শুরুতে বা উৎসবের দিনগুলিতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় বন্ধ রাখা হয় ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির। এরপর তা আবার খুলে দেওয়া হল ভক্ত ও দর্শনার্থীদের জন্য। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, কঠোর করোনা-বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে। ভক্ত-দর্শনার্থীদের করোনা সতর্কতা মেনে চলতে হবে। উল্লেখ করা যায়, বিশেষ কারণে কয়েকদিন মন্দির বন্ধ রাখা হলেও ওই দিনগুলিতে পুরোহিতেরা আচার-অনুষ্ঠান পালন করেছেন। এক্ষেত্রে মন্দির জীবাণুমুক্ত করার কাজও হয়েছে।

Related posts

Leave a Comment