কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটী বন্ধ রাখার সিদ্ধান্ত

kashipur and udyanbati

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কল্পতরু উৎসবে বন্ধই থাকছে কাশীপুর উদ্যানবাটী। ৭৪ বছরে প্রথমবার মঠ বন্ধ রাখা হচ্ছে বলে খবর। সূত্রের খবর,
১৯৪৬ সাল থেকে কাশীপুর উদ্যানবাটীতে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। ২০২২ সালে ৭৫ বছর পূর্ণ হতে চলেছে। এর আগে কল্পতরু উৎসবে কখনও কাশীপুর উদ্যানবাটী বন্ধ রাখা হয়নি বলে জানানো হয়েছে। সূত্রের আরও খবর,করোনা পরিস্থিতির আবহে সমস্ত ভক্ত দর্শনার্থীদের জন্য কল্পতরু উৎসবের সময় কাশীপুর উদ্যানবাটী বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মঠ কর্তৃপক্ষ। এক্ষেত্রে জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে উদ্যানবাটীর মূল প্রবেশদ্বার । করোনা কালে ভিড় এড়ানোর জন্য এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
অন্যদিকে ভক্তদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। কল্পতরু উৎসব সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। কাশীপুর মঠের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের সমস্ত পুজো ও হোম-যজ্ঞ সরাসরি দেখানো হবে। পাশাপাশি শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের সমস্ত পুজো ও হোম-যজ্ঞ সব কিছু নিয়ম মেনেই আয়োজিত হবে। আয়োজক সূত্রের খবর, অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ভোর সাড়ে ৪টে মঙ্গলারতি, সকাল সাতটায় শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো, সকাল ১০টায় শ্রী শ্রী ঠাকুরের হোম, সকাল সাড়ে ৭টা থেকে ১২টা পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের ঘরে ভক্তিগীতি পাঠ আয়োজন হবে । আবার সন্ধ্যে ৫টা ২০ মিনিটে ঠাকুরের আরতী ও ভজন আয়োজিত হবে। প্রতিবারের মতো নিয়ম মেনে কল্পতরু উৎসব পালিত হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হচ্ছে এ বছর,এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *