আর্জেন্টাইন ফুটবলে শোক : প্রয়াত কোচ সাবেলা

alejandro and argentina

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিয়েগো আর্মান্দো মারাদোনার পর ফের আলেসান্দ্রো সাবেলা। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জাতীয় কোচ সাবেলা প্রয়াত হলেন। তাঁর মৃত্যুতে ভেঙে পড়লেন লিওনেল মেসিও। জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। কলকাতা ও ঢাকায় যে আর্জেন্টাইন দল খেলতে এসেছিল ওই দলের কোচ ছিলেন সাবেলা। ঠাণ্ডা মাথার মানুষ বলে তাঁর সুনাম ছিল। জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচও খেলেছেন তিনি। সাবেলার মৃত্যুর খবরে আর্জেন্টাইন ফুটবলে শোকের ছায়া।

সম্প্রতি বিদায় নিয়েছেন মারাদোনা। আর্জেন্টাইন ফুটবলপ্রেমী-সহ গোটা বিশ্বে এখনও শোকের পরিবেশ। তার মধ্যেই আবারও চলে গেলেন আর্জেন্টিনার জাতীয় কোচ আলেসান্দ্রো। প্রাক্তন কোচের মৃত্যুতে শোকাহত লিওনেল মেসিও। তাঁর মন্তব্য, “আবার একটা দুঃখের খবর আর্জেন্টাইন ফুটবলের জন্য। সময়টা সত্যি কঠিন। আমার জীবনে এই কোচের অবদান অপরিসীম। মেনে নিতে কষ্ট হচ্ছে। অনেক স্মৃতি রয়েছে ওঁর সঙ্গে। ব্রাজিলে ওঁর কোচিংয়ে আমরা ফাইনাল খেলেছিলাম”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *