সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভব : মা সারদা

mata sarada

সারদা মা অল্পে সন্তুষ্ট হওয়ার কথা বলেছেন। জপধ্যান সব সময় আলস্য ত্যাগ করে করার কথা বলেছেন তিনি। চোখের সামনে একজন ক্ষুধার্থ মানুষকে দেখলে তাকে একটু খেতে দিও,এই ছিল সারদা দেবীর আহ্বান। মায়ের মুখে শোনা গিয়েছে,”সন্তোষের সমান ধন নেই,আর সহ্যের সমান গুণ নেই। মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভব।” ঈশ্বরের দেখা প্রসঙ্গে তাঁর মত,” যে ব্যাকুল হয়ে ডাকবে,সেই তাঁর দেখা পাবে।” চারিদিকে কী হচ্ছে তার দিকে নজর দেওয়ার কথাও জানিয়েছেন সারদা মা। তাঁর উক্তিতে পাওয়া যায়,”দেখো মা,যেখান দিয়ে যাবে,তার চতুর্দিকে কী হচ্ছে,না হচ্ছে,তা সব দেখে রাখবে। আর যেখানে থাকবে,সেখানকার সব খবর জানা থাকা চাই,কিন্তু কাউকে কিছু বলবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *