গুলির আওয়াজে কেঁপে উঠল মহাকরণ

Snapshot

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মহাকরণের ৬ নম্বর গেটের সামনে সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যা কর্তব্যরত পুলিশ কনস্টেবলের। বিশ্বনাথ কারক নামে পঞ্চম ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। আজ তিনি মার্ক ফোর গ্রুপের রাইফেল নিয়ে মহাকরণের ৬ নং গেটে ডিউটিতে ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাইফেল থেকেই এই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এবং কীভাবে এই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *