বাড়িতেই মাস্ক তৈরি করছেন কেন্দ্রীয় মন্ত্রীর পরিবার

dharmendra pradhan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃকরোনা মোকাবিলায় বাড়িতে মাস্ক তৈরি করে ব্যবহারের কথাও বলছে কেন্দ্র।দেশের বিভিন্ন রাজ্যে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাড়িতেই মেশিনের সাহায্য মাস্ক তৈরি করছেন অনেকে।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী অনেকবারই বলেছেন, বাড়িতে বসেই মাস্ক তৈরি করে ব্যবহার করুন। সেই কথা মেনেই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের স্ত্রী ও মেয়ে বাড়িতে বসে সেলাই মেশিনে মাস্ক তৈরি করছেন।কেন্দ্রীয় মন্ত্রী টুইট করে লিখেছেন, এই কঠিন সময়ে দেশের জন্য কিছু করা উচিত। আমার স্ত্রী মৃদুলা এবং কন্যা নৈমিশাকে নিয়ে আমি গর্বিত। তাঁরা বাড়ির লোক এবং যাঁদের প্রয়োজন তাঁদের জন্য মাস্ক তৈরি করেছে।এই সময় এই সাবধানতা দেশকে সুরক্ষিত রাখতে অনেকটা সাহায্য করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *