মালদ্বীপের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ভারতের

Maldwip

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত-মালদ্বীপ প্রতিরক্ষা চুক্তি। সূত্রের খবর, মালদ্বীপের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত। উল্লেখ করা যায়, মালদ্বীপের উপকূলরক্ষী বাহিনীর ক্ষমতা বাড়ানোর জন্য ৫ কোটি ডলার ঋণ পাবে মালদ্বীপ। এক্ষেত্রে আরও জানা যায়, সিফাভারুতে তৈরি হবে বন্দর। তাঁর জন্য প্রয়োজনীয় সামগ্রী ভারত থেকে আমদানি করবে মালদ্বীপ।

সূত্রের আরও খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দু-দিনের সফরে এ দেশে এসেছেন। মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদির সঙ্গে বৈঠকে সই হয় প্রতিরক্ষা চুক্তির। উল্লেখ্য, সামরিক ক্ষেত্রে ভারতের সহযোগিতা চেয়ে ২০১৩ সালেই প্রস্তাব দিয়েছিল মালদ্বীপ সরকার। এছাড়া মালদ্বীপের আড্ডুতে রাস্তা নির্মাণের কাজেরও চুক্তি হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *