হিউস্টনে বিদায় মনিকা-সাথিয়ানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদায় মনিকাদের। হিউস্টনে চলতি বিশ্ব টেবল টেনিস প্রতিযোগিতার মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হল মনিকা বাত্রা ও জি সাথিয়ানকে। ভারতীয় জুটি ১-৩ ফলাফলে পরাজিত হল জাপানের তোমাকাজু হারিমোতো ও হিনা হায়াতা জুটির কাছে। উল্লেখ্য, মহিলাদের ডাবলসেও মনিকা ও অর্চনা কামাথ ০-৩ ফলাফলে পরাজিত হয়েছেন লাক্সেমবার্গের প্রতিপক্ষের বিরুদ্ধে।

