শিরোনামে নেহা কক্কর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিরোনামে নেহা কক্কর। গানের পাশাপাশি প্রেম-বিরহের জন্য তিনি জনপ্রিয় হলেন। সূত্রের খবর, একটি রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবে তাঁর উপস্থিতি। হিন্দি প্লে-ব্যাক ও সিঙ্গলসের ইন্ডাস্ট্রিতে নিজের আসন পাকা করেছেন শিল্পী। পাশাপাশি গত বছর তিনি ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ করা মহিলা শিল্পী হিসেবে দ্বিতীয় স্থান দখল করেছিলেন। জানা যায়, নেহার ভিডিও-র ভিউজের সংখ্যা ৪.৫ বিলিয়ন। সেলেনা গোমেজ, নিকি মিনাজ, বিলি এলিশ ও আরিয়ানা গ্রান্দেকে টেক্কা দিয়ে এই স্থান দখল করেছেন নেহা। এই তালিকায় প্রথম স্থানে কার্ডি বি। আবার হিমাংশ কোহালির সঙ্গে সম্পর্ক ভাঙার পর উদিত নারায়ণের পুত্র আদিত্যের সঙ্গে নেহার বিয়েকে ঘিরে গুঞ্জন তৈরি হয়।

