nabanna4Breaking News Health 

সংক্রমণ খুঁজতে নয়া অ্যাপ “সন্ধানী”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে করোনা সংক্রামিত রোগীর সন্ধানে মোবাইল অ্যাপ চালু করেছে রাজ্য। রাজ্যের কোনও এলাকায় করোনা সংক্রান্ত কোনও লক্ষণ দেখা যাচ্ছে কিনা, নবান্ন তা সরাসরি নজরদারি করবে। এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে “সন্ধানী”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে শিল্প সংক্রান্ত বৈঠকে এই নয়া অ্যাপ চালুর কথা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আশাকর্মীদের মোবাইলে এই অ্যাপ দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা তথ্য পাঠাবেন, যা সরাসরি নবান্নের সার্ভারে পৌঁছে যাবে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে এলাকার মানুষ নিরাপদে থাকতে পারেন।

Related posts

Leave a Comment