ব্যাঙ্কে টাকা জমা ও তোলার ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম

bank of baroda

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ব্যাঙ্কে এবার থেকে টাকা তুলতে এবং জমা করতে গেলেও লাগবে অতিরিক্ত চার্জ। নভেম্বরের পয়লা থেকেই ব্যাঙ্কের এই নতুন নিয়ম চালু হল। উল্লেখ্য, এতদিন পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা ও জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হত না ৷ তবে এমাস থেকেই ব্যাঙ্কের নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যাঙ্কে টাকা তোলা ও জমার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে গ্রাহকদের।

সূত্রের খবর, ১ নভেম্বর থেকেই এই নতুন নিয়ম চালু করল ব্যাঙ্ক অফ বরোদা ৷ পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলিও একই পথে হাঁটার কথা ভাবছে। তবে এই সব ব্যাঙ্কগুলি এখনও তা চালু করেনি ৷

ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্কে এসে সেভিংস অ্যাকাউন্ট থেকে মাসে সর্বাধিক ৩ বার টাকা তোলা যাবে কোনও চার্জ ছাড়ায়। তবে চতুর্থবারের ক্ষেত্রে থেকে প্রতি জমায় চার্জ হিসেবে গ্রাহকদের গুনতে হবে ৪০ টাকা ৷ অন্যদিকে লোন অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য থাকছে। এক্ষেত্রে মাসে তৃতীয়বারের পর টাকা তুলতে এলে প্রতিবার চার্জ বাবদ দিতে হবে ১৫০ টাকা ৷

ব্যাঙ্ক অফ বরোদার পক্ষে আরও জানানো হয়েছে, একইভাবে টাকা তোলার ক্ষেত্রেও মাসে তিনবারের বেশি ব্যাঙ্কে এসে টাকা তুলতে গেলে প্রতিবারের জন্য ১০০ টাকা করে চার্জ ধার্য্য করা হবে।

প্রসঙ্গত, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই নিয়মের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে জনধন যোজনা অ্যাকাউন্টের গ্রাহকদের। তাঁদের ক্ষেত্রে টাকা জমা তোলায় কোনও উর্ধ্বসীমা নেই ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *