ভ্যালেন্টাইন’স ডে-র বিশেষ পোস্টে নোবেলজয়ী দম্পতি

abhijit and duflo

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নোবেল কমিটির বিশেষ সম্মান প্রদান। ভ্যালেন্টাইন’স ডে-র সেরা জুটি অভিজিৎ-এস্থার। ২০১৯ সালের ১০ ডিসেম্বর ‘বাঙালি’ বেশে নোবেল প্রাইজের সম্মান গ্রহণ করেন অভিজিৎ -এস্থার।

ওই ছবিই ভ্যালেন্টাইন’স ডে-র বিশেষ পোস্টে নোবেলজয়ী দম্পতি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার ডুফলোর ছবি শেয়ার করল নোবেল কমিটি। অর্থনীতি ছাড়াও সম্পর্কের রসায়নেও তাঁরা নজির গড়েছেন। নোবেল কমিটির পোস্টে ফুটে উঠেছে এই জুটির ছবি। তাঁদের প্রেম-ভালোবাসার সম্পর্ককে সম্মান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *