টানা বৃষ্টিতে প্লাবিত উত্তরবঙ্গ

north bengal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি উত্তরবঙ্গে। জলের তলায় বহু এলাকা। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। ধূপগুড়িতে এলাকা প্লাবিত।স্থানীয় সূত্রের খবর, কন্টেইনমেন্ট জোনও জলমগ্ন। ঢুকে গিয়েছে জল। বিন্নাগুড়ি, বানেরহাট সহ বিভিন্ন এলাকায় ক্ষয় – ক্ষতি হয়েছে। করোনা আবহে মানুষের ভোগান্তির শেষ নেই। তার মধ্যে নতুন করে আরও বর্ষণের আশঙ্কা তৈরি হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে মানুষের। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং সহ বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *