লন্ডনে শ্যুটিংয়ে নুসরত জাহান

nusrat zahan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লন্ডনে শ্যুটিংয়ে নায়িকা। ১ অক্টোবর থেকে সিনেমা হল খুলে যাচ্ছে । করোনা আবহে সংশয়ে কেটেছে দিন। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সেই উদ্বেগ কাটছে। করোনা প্রভাব কিছুটা স্বাভাবিক হতেই লন্ডন পাড়ি দিলেন নুসরতরা। তাঁর নতুন ছবির শুটিংয়ের জন্য এই বিদেশ যাত্রা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এসকে প্রোডাকশনের পরবর্তী ছবি ‘স্বস্তিক সঙ্কেত’।

এই ছবির শুটিং-এর জন্যই লন্ডনে যাচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান। জানা গিয়েছে, ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। এই ছবিতে ক্রিপটোগ্রাফারের ভূমিকায় তাঁকে দেখা যাবে । এছাড়াও ওই ছবিতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, শ্বাশত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ প্রমুখরা। এবিষয়ে আরও জানা যায়, একেবারে অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে এই ছবি। একটি অসামান্য চরিত্রে প্রথমবার অভিনয় করবেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত। সূত্রের আরও খবর, ২০ দিন ধরে এই ছবির শ্যুট চলবে লন্ডনে। আজ নুসরত গৌরব ও রুদ্রনীল একসঙ্গে যাত্রা শুরু করেছেন। আগামী ১৭ অক্টোবর কলকাতায় ফিরছেন নুসরত, এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *