Online Programme-1Health Others 

স্বাস্থ্য বিষয়ক অনলাইন কর্মশালা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বাস্থ্য নিয়ে কর্মশালা। সূত্রের খবর, মহিলাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য অনলাইনে কর্মশালার আয়োজন করেছে নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজি। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, কলকাতার কাছে আগরপাড়ায় উইনসাম-২০২১ শীর্ষক ওই আলোচনাসভা শুরু হয় আন্তর্জাতিক নারী দিবসে। ৮ মার্চ শুরু হয় এবং তা চলে ১২ মার্চ পর্যন্ত। উল্লেখ করা যায়, সভায় মহিলাদের মানসিক, শারীরিক স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার-সহ বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শও আলোকপাত করা হয়। পাশাপাশি বস্তি এলাকায় মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা সহ-বিভিন্ন বার্তা দেওয়া হয়।

Related posts

Leave a Comment