৭০ বছরে সন্ত্রাসবাদ ছাড়া কিছুই অর্জন করেনি পাকিস্তান: রাষ্ট্রপুঞ্জে তীব্র আক্রমণ ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাষ্ট্রপুঞ্জের ৭৫তম অধিবেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খান আবার কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তোলার চেষ্টা করলে ভারত তার তীব্র বিরোধিতা করে। ইমরান খানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত দ্বর্থ্যহীন ভাষায় জানায় যে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এই কেন্দ্রশাসিত অঞ্চলের আইন ও প্রশাসনিক ব্যাপার একমাত্র ভারতের অভ্যন্তরীণ বিষয়। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের প্রথম আধিকারিক মিজিতো…
