প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং

Jaswant Singh

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং (৮২)। জানা গিয়েছে, দীর্ঘদিন অসুস্থতার কারণে গত শুক্রবার তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আজ সকাল ৬.৫৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শোকবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, যশোবন্তজী আমাদের দেশকে অত্যন্ত নিষ্ঠার দিয়ে সেবা করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বভার সামলেছেন। অর্থনীতি থেকে শুরু করে বিদেশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে নিজের ভূমিকা পালন করেছেন এবং প্রভাব রেখে গিয়েছেন তিনি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। পাশাপাশি তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানি সহ বিভিন্ন ব্যক্তিত্বরা।

উল্লেখ্য, বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা অফিসার যশবন্ত সিংহ ১৯৮০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৪ বছর ধরে সাংসদ ছিলেন। যারমধ্যে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ। অন্যদিকে তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদেও আসীন ছিলেন। পাশাপাশি দেশের অন্যতম দীর্ঘতম সময় ধরে থাকা সাংসদ ছিলেন যশোবন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *