মৎস্যজীবীদের ২০০০হাজার টাকা
লকডাউনে গুজরাটে আটকে পড়েছেন অন্ধ্রপ্রদেশের প্রায় ৬হাজার মৎস্যজীবী।
তেলের দাম লিটারে ৬ টাকা বাড়াল অসম
অসম সরকার তেলের ওপর মূল্যযুক্ত কর লিটার প্রতি ৬টাকা বাড়িয়েছে। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ বিষয়ে জানিয়েছেন, রাজ্যের শোধনাগারগুলি থেকে প্রায় সেস বাবদ বছরে ২০০০ কোটি টাকা পায় আসাম।
আপাতত স্থগিত কেন্দ্রীয় কর্মচারীদের বর্ধিত মহার্ঘভাতা
কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণে লকডাউনে জেরবার গোটা দেশ।অর্থনীতির হালও বেহাল।
নাট্যকর্মী ঊষা চির ঘুমের দেশে
প্রয়াত হলেন নাট্যকর্মী ঊষা গঙ্গোপাধ্যায় (৭৫)।আজ সকালে দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।১৯৪৫ সালে উত্তরপ্রদেশের কানপুরে জন্মেছিলেন তিনি।
সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার দূত
বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার দূত নির্বাচিত পি ভি সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা আইএম ব্যাডমিন্টন বলে নতুন একটি স্লোগান চালু করতে চলেছে।
রোহিত শেট্টি-র কৃতজ্ঞতা
পরিচালক রোহিত শেট্টি করোনা মোকাবিলায় কর্তব্যরত মুম্বই পুলিশের জন্য শহরের ৮টি হোটেলে বিশ্রাম ও খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করে দিলেন।
বিশেষ বিমানে আমেরিকা যাত্রা
এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে কলকাতা থেকে ১০০ জন যাত্রী দিল্লি ঘুরে আমেরিকা রওনা দিলেন।
