কলকাতা হাইকোর্টের ৩ অ্যাডিশনাল জাজ স্থায়ী বিচারপতি
৩ বিচারপতি স্থায়ী হলেন। কলকাতা হাইকোর্টের ৩ অ্যাডিশনাল জাজকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন সুপ্রিমকোর্টের কলেজিয়ামে।
৩ বিচারপতি স্থায়ী হলেন। কলকাতা হাইকোর্টের ৩ অ্যাডিশনাল জাজকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন সুপ্রিমকোর্টের কলেজিয়ামে।
দেশের বিভিন্ন শহর ও গ্রামে করোনা মোকাবিলায় বিশেষ ভূমিকা গ্রহণ করছে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা।করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনকে খুঁজে বের করে তাঁদের কোয়ারেন্টিন করা সহ সেবা মূলক নানা কাজে যুক্ত তাঁরা
দিল্লিতে ডিঙ্কোকে আনা হচ্ছে। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না ইম্ফলে। দিল্লিতে ব্যাঙ্কক এশিয়ান গেমসের সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিংহকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে।
অকপট শাহিদ আফ্রিদি। ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারার বিরুদ্ধে বল করার সময়ে নিজের প্রতি কোনও আস্থা থাকত না, এমনটাই জানিয়েছেন এই পাক অলরাউন্ডার।
হতাশা কাটাতে এনজিও তৈরি। অভিনেতা করণবীর বোহরা “কুশল মঙ্গল” নামে ওই এনজিও তৈরি করেছেন হতাশা কাটানোর জন্য।
অভিনেতা তাহির রাজ ভাসিনের জন্মদিন ছিল। পরিবার থেকে দূরে ঘরবন্দি থেকেই জন্মদিন পালন করা হল।
কঙ্গনা রানাওয়াত লকডাউন ঘোষণার আগেই থালাইভির কাজ শেষ করতে চেয়েছিলেন। তবে তা সম্ভব হয়নি।
বিধাননগরের নারায়ণপুর অস্থায়ী বাজারের প্রবেশপথে বসানো হল স্যানিটাইজেশন টানেল। জীবাণুমুক্ত করতে এই উদ্যোগ।
এবার কলকাতা পুরসভার মাথায় প্রশাসকমণ্ডলী বসছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর থেকে এমনই প্রস্তাব পৌঁছেছে নবান্নে। এ ব্যাপারে অধ্যাদেশ জারি করা হতে পারে বলে জানা গিয়েছে।