মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক- এফআইআর

Sujan Chakraborty-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুজনের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক। তার মধ্যেই বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হল। সূত্রের খবর, মামলাকারী হাওড়ার জগৎবল্লভপুর ২ নম্বর অঞ্চলের প্রধান তথা তৃণমূল নেতা রঞ্জন কুণ্ডু। এ বিষয়ে রঞ্জন কুণ্ডু জানিয়েছেন, তাঁর এলাকার এক মহিলা সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে জেলার একটি কোভিড হাসপাতালে মারা যান। তাঁর শরীরে কোভিড আক্রমণের কোনও প্রমাণ লালারসের পরীক্ষায় পাওয়া যায়নি। তা সত্ত্বেও সুজনবাবু গত ১৭ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় আরও ৬ জনের সঙ্গে এই মহিলার নাম কোভিড আক্রান্তের মৃত্যু তালিকায় যুক্ত করে সরকার-বিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ রঞ্জনবাবুর। বাম পরিষদীয় নেতার এই ভূমিকায় এলাকায় আতঙ্ক তৈরি হওয়ায় ২১ এপ্রিল পুলিশের কাছে এফআইআর রুজু করেছেন রঞ্জন কুণ্ডু, এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *