পুরসভার গেটে চালু স্যানিটাইজার টানেল

sanitizer tunnel

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উত্তর দমদমে পুরসভার গেটে চালু হল স্যানিটাইজার টানেল। স্বয়ংক্রিয় ওই টানেলের মধ্য দিয়ে যাবার ফলে স্বাভাবিকভাবেই স্যানিটাইজ হয়ে যাওয়া সম্ভব হচ্ছে। পুরসভার চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী জানিয়েছেন, এরপর আমরা পুরসভার হাসপাতালে ও ১১, ১৯, ২৪ এবং ৩২ নম্বর ওয়ার্ডে তা চালু করব। তারপর বাজার বা অন্যান্য জায়গাগুলিতে করার চেষ্টা করব। অন্যদিকে, দক্ষিণ দমদম পুরসভা এলাকার ৩৩ নম্বর ওয়ার্ডের কিছু অংশ পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন বিধাননগর কমিশনারেট এর পুলিশের উচ্চস্তরের আধিকারিকরা। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায় জানিয়েছেন, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছিলাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরে ২ জন করোনা আক্রান্ত রয়েছেন। একজন বরানগর স্টেট জেনারেল হাসপাতালে মারা গিয়েছেন। সেই মোতাবেক আমরা ব্যারিকেড দিয়ে প্রমোদনগরের কয়েকটি জায়গা ঘিরে দিয়েছিলাম। তাঁরা কারও সংস্পর্শে এসেছিল কি না, তা সন্ধান করার চেষ্টা শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *