Ration Shop-2Others 

রেশন দোকান খোলা নিয়ে খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তি জারি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঈদ ছাড়া প্রতিদিন খোলা রেশন দোকান। লকডাউনের প্রতিকূল পরিস্থিতি। সূত্রের খবর, খাদ্য সরবরাহ বজায় রাখতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন রেশন দোকান খোলা থাকবে। তবে ২৫ মে ঈদ উপলক্ষে রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্য খাদ্য দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করেছে। আবার লকডাউনে দোকান খোলা রাখার সময় যা বাড়ানো হয়েছিল, সেটাও ৩১ মে পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী জানা গিয়েছে, এখন সকাল ৮টা থেকে বেলা ১২টা এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত রেশন দোকান খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রেশন দোকানের সাপ্তাহিক ছুটি থাকে, বিকেলে দোকান বন্ধ থাকে। এই ব্যবস্থা অনেক বছর ধরে চলছে। খাদ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, জেলাশাসক বা কলকাতার ক্ষেত্রে পুরসভার কমিশনার চাইলে দোকান খোলা রাখার সময়ের পরিবর্তন করতে পারেন ডিলার। তবে তা খাদ্য দপ্তরকে জানিয়ে করতে হবে।

Related posts

Leave a Comment