বিশ্ব ব্যাডমিন্টনে ক্রমতালিকা
শীর্ষে সাত্ত্বিকরা। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা প্রকাশ করল ক্রমতালিকা। পুরুষদের ডাবলসে শীর্ষে ভারতের সাত্বিক সাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। সিঙ্গলসে ৮ নম্বরে এইচ এস প্রণয়।
শীর্ষে সাত্ত্বিকরা। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা প্রকাশ করল ক্রমতালিকা। পুরুষদের ডাবলসে শীর্ষে ভারতের সাত্বিক সাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। সিঙ্গলসে ৮ নম্বরে এইচ এস প্রণয়।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। আন্তর্জাতিক ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছেন। সেখানে গিয়েই ওপার বাংলার তিন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী এবং আফরান নিশোর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। স্বস্তিকা ২০০৮ সালে কাঁটাতারের ও পারের ছবিতে অভিনয় করেছিলেন। এরপর ২০১২ সালে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’…
কয়েকদিন আগে অনুষ্ঠিত হল জি বাংলা সোনার সম্মান ২০২৩। এই অনুষ্ঠানে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ফিকশন এবং নন-ফিকশন অনুষ্ঠানের অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। দর্শকদের ভোটে নির্বাচিত হলেন এই বছরের বিজয়ীরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অঙ্কুশ হাজরা এবং শুভশ্রী গাঙ্গুলী। দুজনেই তাদের দুষ্টু-মিষ্টি কথাবার্তায় দর্শকদের মনোরঞ্জন করেন। অনুষ্ঠানে ছিল নাচ, গান, মজা এবং খুনসুটি। ফিকশন বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা…
বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এবার সেই গুঞ্জনের সত্যতাই প্রমাণ করলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি সোহিনীর বান্ধবীর বিয়েতে উপস্থিত ছিলেন তার প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। সেখানেই একসঙ্গে বেশ কয়েকটি ছবি তুলেছেন তারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা আরও বেড়ে গেল। ছবিতে…
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর প্রেমচর্চার গুঞ্জন সম্প্রতি বেশ জোরে শোনা যাচ্ছিল। গুঞ্জন ছিল, সৌমিতৃষা তিয়াশা রায়ের প্রেমিক সোহেল চৌধুরীর সঙ্গে প্রেম করছেন। তবে এই গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সৌমিতৃষা নিজেই। এই সময় ডিজিটালের তরফে সৌমিতৃষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই খবর সম্পূর্ণ মিথ্যা। আমি ভীষণভাবে পরিবার কেন্দ্রীক একজন মানুষ।…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং পরিচালিত ছবি ‘এমার্জেন্সি’ ১৪ জুন মুক্তি পাবে। ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। কঙ্গনা রামমন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর টালবাহানায় থাকা ‘এমার্জেন্সি’ ছবির রিলিজ নিয়ে শেষমেশ খবর দিলেন। সোশ্যাল মিডিয়ায় ইন্দিরার অবতারে ‘এমার্জেন্সি’ ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনে কঙ্গনা জানিয়ে দিলেন এই খবর। কঙ্গনা বলেন, “পরিচালক হিসেবে…
বুধবার ০৯ মাঘ ১৪৩০; ই: ২৪ জানুয়ারি ২০২৪ ♈/মেষ (Aries): নিরন্তর উদ্যম ও সাধারণ বুদ্ধি সাফল্য নিশ্চিত করবে, অতএব ধৈর্য্য বজায় রাখা প্রয়োজন। মানসিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ধর্মীয় কর্মে অর্থ ব্যয় করতে হতে পারে। কাজের চাপে মানসিক ঝঞ্ঝাট বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। আজ শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর ক্ষমতা কুড়োবে। শুভ সংখ্যা: ৮ ♉/বৃষ (Taurus):…
আজ বুধবার ০৯ মাঘ ১৪৩০; ই: ২৪ জানুয়ারি ২০২৪ জন্মদিন: বিপ্লবী পুলিনবিহারী দাস প্রয়াণ দিবসঃভীমসেন জোশিহোমি জাহাঙ্গীর ভাবা তিথিঃ শুক্ল চতুর্দশী, রাত্রি ০৯:৩৪ পর্যন্ত, পরে পূর্ণিমা;আর্দ্রা নক্ষত্র, সকাল ০৬:৫৭ পর্যন্ত, পরে পুনর্বসু নক্ষত্র;জন্মরাশি: মিথুন, রাত্রি ০১:৫৮ পর্যন্ত, পরে কর্কট রাশি। সূর্যোদয়: সকাল ০৬:২২/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:১৫(সূর্য্যসিদ্ধান্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৮:৫৬; রাত-০৯:০১ভাটা আরম্ভ:- দিন-০১:৪৬; রাত-০১:৫১ কলকাতা সহ…
১৮৯৭ সালের আজকের দিন অর্থাৎ ২৩ জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। তিনি লিখেছিলেন,”রাষ্ট্রকে প্রত্যেক ব্যক্তির এবং গোষ্ঠীর ধর্মীয় এবং সাংস্কৃতিক আচরণে পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং কোনও রাষ্ট্র-ধর্ম থাকবে না। ভারতের প্রকৃত নেতা বলতে আমরা সুভাষচন্দ্র বসুকেই বুঝি। এই দেশপ্রিয় নেতার জন্য আজও দেশবাসীর আকুল উৎকণ্ঠা দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্তে নেতাজি জন্ম-জয়ন্তী উৎযাপন হচ্ছে।
টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। তিনি বর্ধমানের বাসিন্দা। বর্ধমানের একটি স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী অবধি পড়াশোনা করেছেন তিনি। রবিবার সেই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অঙ্কুশের বাবা এবং স্কুলের প্রধানশিক্ষিকাকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন তিনি। ছবির ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, ‘‘বর্ধমানে যে স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী অবধি পড়াশোনা করেছি,…