শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেলেন সৌমিতৃষা! তড়িঘড়ি ছুটতে হলো হাসপাতালে

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু শ্যুটিং ফ্লোরে গুরুতর আঘাত পেয়েছেন। বাঁ পায়ের বুড়ো আঙুলের নখ উঠে গেছে। এতে তিনি প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছেন।

সৌমিতৃষা জানান, তিনি একটি ফটোশ্যুট করছিলেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা হড়কে যায়। তিনি বসে পড়েছিলেন বলে নখের উপর দিয়ে বিষয়টা গিয়েছিল। নখটা পুরো উঠে গিয়ে ঝুলছিল।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নখটা কেটে ফেলেন। ইনজেকশন দিয়ে অচেতন করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়।

সৌমিতৃষা বলেন, “মারাত্মক যন্ত্রণা হচ্ছে। ছোট থেকেই রক্ত দেখে আমার ভয় লাগে। হাসপাতালের এই সব মেটার পর সবাই আমাকে আগে কিছু খেয়ে নিতে বলেছে। টেনশনে, যন্ত্রণায় আমি কিছু খেতেই পারছিলাম না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *